• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

কক্সবাজারে দারুণ চাকরির সুযোগ : বেতন ৯০০০০

নিজস্ব প্রতিদেক / ২৩৪ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
এনজিও সংস্থা প্রত্যাশি সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কক্সবাজারে চলমান প্রকল্পে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : সিনিয়র প্রোগ্রাম অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : মাস্টার্স বা স্নাতক পাস থাকতে হবে। তবে সোশ্যাল সায়েন্স বা ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরমধ্যে কমপক্ষে ৩ বছর ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল প্রজেক্টে কাজের আগ্রহ থাকতে হবে।

ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল থাকতে হবে। তবে ডাটা ম্যানেজমেন্ট বিষয়ে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও সুযোগ সুবিধা : মাসিক বেতন ৮০০০০-৯০০০০ টাকা। তবে প্রভিডেন্ট ফান্ড, হার্ডশিপ, অ্যালায়েন্স, গ্র্যাচুয়েটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও স্টাফ ওয়েলফেয়ার সুবিধা পাবেন।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে।

আবেদনের শেষ তারিখ : ৩১ আগস্ট, ২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন