• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

কক্সবাজারে তেলের ট্যাংকিতে মিললো ৩৯ হাজার ইয়াবা

নিজস্ব প্রতিদেক / ৩০৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৫ মে, ২০২২

কক্সবাজার অফিস:
তেলের ট্যাংকিতে নিয়ে অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ মে) রাত ১২ টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে এসব মাদকসহ তাকে আটক করা হয় বলে জানিয়েছেন ডিবির ওসি সাইফুল আলম।

আটক পিকআপ চালক জহির (৩০) চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার কাউয়ারখিল গুইড়াপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
ডিবির ওসি সাইফুল আলম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুনিয়াপালং এলাকায় অভিযান চালিয়ে (চট্ট মেট্রো-ন ১১-৯২৯৮) একটি পিকআপ জব্দ করা হয়। পিকআপে থাকা ড্রাইভার জহিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে পিকআপের তেলের ট্যাংকিতে ইয়াবা রয়েছে। পরে স্থানীয় ওয়ার্কসপে তেলের ট্যাংকি খুলে ৩৯ হাজার পিছ ইয়াবাসহ উদ্ধার করে জব্দ করা হয়।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন