• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

‘কক্সবাজারে ট্রাফিক পুলিশের নামে যানবাহন থেকে মাসিক চাঁদা তোলা হয়’

নিজস্ব প্রতিদেক / ৯৭৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার ট্রাফিক পুলিশের নামে বিভিন্ন যানবাহন থেকে মাসিক হারে চাঁদা তোলা হচ্ছে বলে অভিযোগ করেছেন আঞ্চলিক পরিবহন সমিতির নেতা ও জেলা জাসদের সভাপতি নইমুল হক চৌধুরী টুটুল।

তিনি বলেন, মাসিক হারে চাঁদা দিয়ে সড়কে অনুমোদনহীন গাড়ি চলে। এসব গাড়ির কারণে সড়কে দুর্ঘটনা ঘটছে। বাড়ছে যানজট ও যাত্রী হয়রানি। এসব অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহবান জানান তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কক্সবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে নইমুল হক চৌধুরী টুটুল এ অভিযোগ করেন। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে ডিসি অফিস চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির কার্যক্রম শুরু করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

জেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই (নিসচা) যৌথ আয়োজনের এই কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরিবহন সমিতির নেতা ফজলুল করিম সাঈদি, বিআরটিএ কক্সবাজারের সহকারী পরিচালক উথোয়াই নো চৌধুরী।

নিসচা কক্সবাজার জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন কিশোরের সভাপতিত্বে এতে সংগঠনের সহ সভাপতি মোয়াজ্জেম হোসাইন সাকিল, আমিরুল ইসলাম দুলু, এমএ মনজুর, সাধারণ সম্পাদক অধ্যাপক জুবাইদুল হক, সহ সাধারণ সম্পাদক মো. হাকিম আলি, মো. আনিসুর রহমান, রেজাউল করিম, অর্থ সম্পাদক দিদারুল ইসলাম, দপ্তর সম্পাদক জাহেদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক তালেব মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা, যুব বিষয়ক সম্পাদক মোঃ সাকিল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল আলম বুলবুল, মহিলা বিষয়ক সম্পাদক পারভিন সুলতানা প্রিয়া, সদস্য মোঃ ফরিদুল আলম ফরিদ, সাংবাদিক আবদুল মজিদ, মোঃ তানভীরসহ নিসচার সদস্যরা অংশ গ্রহণ করেন।

এরপর ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে এতে ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আমজাদ হোসেন, জেলা জাসদ সভাপতি ও আঞ্চলিক পরিবহন সমিতির নেতা নইমুল হক চৌধুরী টুটুল, বাস মালিক সমিতির নেতা আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, আবুল কালাম আবু বক্তব্য রাখেন।

জেলা প্রশাসন ও বিআরটির যৌথ আয়োজনে আলোচনা সভায় গাড়ি চালকদের পক্ষে বক্তব্য রাখেন আকতার কামাল।

‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনকে একুশে পদক দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান নিসচার সভাপতি মোঃ জসিম উদ্দিন কিশোর।

বিআরটিএ কক্সবাজারের সহকারী পরিচালক উথোয়াই নো চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম, ছৈয়দুল হক কোম্পানি, মোটর ড্রাইভিং প্রশিক্ষক নুরুল আমিন, যানবাহন মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।

গাড়ি চালকদের কার্যকর প্রশিক্ষণ ও গাড়ি চালানোর পূর্বে গ্যাস সিলিন্ডারসমূহ মাঝেমধ্যে চেক করার আহবান জানান নিরাপদ সড়কের আলোচনা সভার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন