• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে টিভি সাংবাদিকদের উচ্চারণ প্রশিক্ষন শুরু

নিজস্ব প্রতিদেক / ২৩৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারে শুরু হয়েছে টিভি রিপোর্টিংয়ে উচ্চারণ ও বাচনভঙ্গি বিষয়ক প্রশিক্ষন কর্মশালা। রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে কক্সবাজার ইলেকট্রনিক জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী।

এসময় কর্মশালার প্রশিক্ষক বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ জাতীয় কমিটির যুগ্ম আহবায়ক জসীম উদ্দিন বকুল,জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমেদ, আয়াছুর রহমান,প্রশিক্ষন সমন্বয়ক জাহেদ সরওয়ার সোহেল, সাংবাদিক দীপক শর্মা দীপু,সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল, সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক রোমেনা আকতার বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন। কক্সবাজার প্রেসক্লাব,কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন,শব্দায়ন আবৃত্তি একাডেমীর সার্বিক সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন। প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত প্রেসক্লাবে ২ মাস ব্যাপী চলবে এই প্রশিক্ষণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন