• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

কক্সবাজারে জনসভায় শেখ হাসিনা : উদ্বোধন করলেন ২৯টি প্রকল্প

নিজস্ব প্রতিদেক / ২১৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

জয়নাল উদ্দিন:
কক্সবাজার জেলা আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৫২ মিনিটে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এসে পৌঁছান তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় যোগদানের পরেই কক্সবাজার জেলার ২৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৪টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

এদিকে প্রায় সাড়ে ৫ বছর কক্সবাজারে শেখ হাসিনার আগমনকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শেখ হাসিনার আগমনে পর্যটন শহর কক্সবাজারে এখন উৎসবের আমেজ। আওয়ামী লীগের জনসভা এবং শেখ হাসিনার আগমন ঘিরে তোরণ, ব্যানার, ফেস্টুনে বর্ণিল সাজে সেজেছে গোটা শহর। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে কক্সবাজারের ইনানীতে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন