• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

কক্সবাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে টমটম চালক নিহত

নিজস্ব প্রতিদেক / ১৫৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
মিজানুর রহমান।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মিজানুর রহমান (২৫) নামে এক টমটম চালকের মৃত্যু হয়েছে। নিহত মিজান মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের আনসার উল্লাহর ছেলে।

শনিবার (৭ জানুয়ারি) রাত ১১টায় শহরের সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন সংলগ্ন প্রধান সড়কের আমগাছতলায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হোসেন জানান, শনিবার রাতে মিজান টমটম নিয়ে বাস টার্মিনালের গ্যারেজে ফিরছেলেন। রাত ১১টার দিকে বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। কিন্তুু তিনি তা না দিতে চাইলে ধস্তাধস্তির একপর্যায়ে চিৎকার শুরু করেন। এসময় ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে।

ইজিবাইক চালক নুরুল করিম বলেন, সন্ধ্যার পর এ রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মাস খানেক আগে একজন ইজিবাইকের চালককে হাত-পা বেঁধে তার গাড়ি নিয়ে গেছে। তবে তিনি ভয়ে মামলা করতে চাচ্ছেন না। কারণ থানায় অভিযোগ করার পর ছিনতাইকারীরা উল্টো নানাভাবে হয়রানি করে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন