• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

কক্সবাজারে ছাত্রের হাতে ইন্ডিয়ান ‘নাইন এমএম’ পিস্তল

নিজস্ব প্রতিদেক / ৬১৫ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১
বিদেশি পিস্তল হাতে সিফাত। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

কক্সবাজার অফিস

ইন্ডিয়ান ‘নাইন এমএম’ পিস্তল। কক্সবাজার শহরের হাতেগুনা কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর কাছে থাকতে পারে হয়ত। অনেক সন্ত্রাসী বাহিনীর কাছে ইন্ডিয়ান ৬.৭৫ পিস্তল রয়েছে; যেটা অনেকেই নাইন এমএম পিস্তল বলে দাবী করেন। কিন্তু আসল ইন্ডিয়ান ‘নাইন এমএম’ পিস্তল হাতে নিয়ে আবু মোহাম্মদ সিফাত নামে এক কলেজছাত্রের ছবি ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। অল্প বয়সী এই কলেজছাত্র ‘নাইন এমএম’ পিস্তল নিয়ে সেলফিও তুলেছে। যে ছবি গুলো ‘ভয়েস ওয়ার্ল্ড ২৪ ডটকম’ অফিস সংরক্ষণে রয়েছে।

সিফাত কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা এবং ইউসুফের ছেলে বলে জানা গেছে। সিফাতের বাবা ইউসুফ কক্সবাজার জেলা প্রশাসনের গাড়ি চালক। ছেলের এমন বিভিন্ন অপর্কম নিয়ে পিতা ইউসুফ বেশ বিব্রত বলেও জানা গেছে। গত দুইবছর ধরে তারা টেকপাড়া এলাকায় জমি নিয়ে বসবাস করেন। এর আগে তারা বসবাস করত শহরের ৯নং ওয়ার্ড ঘোনার পাড়া কাদেরিয়া স্কুলের পিছনে।

অনুসন্ধানে জানা গেছে- আবু মোহাম্মদ সিফাত মাদকের সাথে জড়িত। স্কুল-কলেজে পড়লেও সে ইয়াবা কারবারে জড়িত রয়েছে। ইয়াবা কারবারের সূত্র ধরে বিভিন্ন সন্ত্রাসী ও গ্যাংয়ের সাথে তার পরিচয় হয়। ওই পরিচয়ে তার হাতে চলে আসে বিদেশি পিস্তল। বর্তমানে ঢাকা ধানমন্ডি আইডিয়াল কলেজ থেকে ইন্টার শেষ করেছে সিফাত। তবে বেশির ভাগ সময় কক্সবাজারে অবস্থান করেন তিনি। তার একটি সিন্ডিকেটও রয়েছে। এমনকি তার ঘনিষ্ট স্বজনও রয়েছে মাদকের সাথে জড়িত। মাদক কারবারি হওয়ায় সহজে পিস্তলের দেখা পায় কলেজের এই ছাত্র।

ছবি দু’টির অনুসন্ধানে জানা গেছে, একটি ছবিতে ইন্ডিয়ান ‘নাইন এমএম’ পিস্তল হাতে নিজেই সেলফি তুলেছে। অন্য আরেকটি ছবি অপর কারো সহযোগিতায় তুলেছে। এই ছবিতে পিস্তলের সাথে বুলেটও দেখা যাচ্ছে। আলিশান কোনো রুমে তোলা এই ছবি গুলো।

বিদেশি পিস্তল হাতে নিয়ে ছবি তোলার কথা স্বীকার করে আবু মো. সিফাত বলেন, এই ছবি গুলো কয়েক বছর আগের। কক্সবাজারে পুতু নামে একব্যক্তি এই অস্ত্রটি জমা দিয়েছিল। আমি ছবি তুলেছি। বলতে গেলে শখ করে ছবি তুলেছি। হয়ত আমি না জেনেই ভুল করেছি ছবি তুলে। এক পর্যায়ে সিফাত নিজেকে একসময় মাদক সেবনকারী হিসেবে দাবী করলেও মাদক ব্যবসার সাথে জড়িত নয় বলে জানান। তার পরিবারে কেউ মাদকের সাথে জড়িত নেই বলে উল্লেখ করেন তিনি।

একটি সূত্রে জানা গেছে, বিদেশি ‘নাইন এমএম’ পিস্তল নিয়ে তোলা ছবি গুলো ঢাকায়। সিফাত নিজেই ছবি গুলো তুলে তার কয়েকজন বন্ধুকে পাঠিয়েছিল। ওই পিস্তল নিয়ে কক্সবাজারেও চলাফেরা করত সিফাত। এখনো তার কাছে পিস্তলটি রয়েছে। ইন্ডিয়ান ‘নাইন এমএম’ পিস্তলের দাম প্রায় এক থেকে দেড় লাখ পর্যন্ত হয় হাত বদল করলে। মাদকের টাকায় সিফাত পিস্তল কিনেছে বলে জানা গেছে। এমনকি বক্তব্যে তার শক্র কয়েকজনকে ফাঁসিয়ে দিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

ছেলের বিষয়ে ইউসুফ বলেন- সিফাত ঢাকায় কলেজে পড়ে। এখনো ঢাকায়। কক্সবাজারে তেমন আসে না। তবে কলেজে কোন বর্ষে পড়ে জানি না। তার বিরুদ্ধে কোন মাদকের মামলা বা অভিযোগ নেই। ছেলের হাতে বিদেশি পিস্তলের বিষয়ে কিছুই জানেন না ইউসুফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন