• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

কক্সবাজারে কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ২৯৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৯ জুলাই, ২০২২
কিশোর গ্যাং লিডার হোসেন।

কক্সবাজার অফিস:
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে হোসেন (১৯) নামে এক ছিনতাইকারী ও কিশোর গ্যাং লিডারকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিার (৭ জুলাই) শহরের সাবমেরিন ক্যাবল এলাকা থেকে পেশাদার এই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন।

আনোয়ার হোসেন বলেন- কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম পৌরসভাস্থ সাবমেরিন এলাকায় অভিযান পরিচালনা করে হোসেনকে গ্রেপ্তার করে। হোসেন শহরের সাহিত্যিকা পল্লী এলাকার আব্দুর রহিমের ছেলে।

উক্ত আসামী দীর্ঘদিন যাবত সাবমেরিন ক্যাবল, বিজিবি ক্যাম্প, বাসস্ট্যান্ড, ও াকবাংলো এলাকায় ছিনতাই করে যাচ্ছে। একই সাথে সে কিশোর গ্যাং লিডার হিসেবে বেশ পরিচিত। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন