কক্সবাজারে অস্ত্রসহ দুই ছিনতাইকারী আটক।
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার শহরের লালদীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। শুক্রবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে তাদের আটক করা হয়েছে।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন বলেন- শহর পুলিশ ফাঁড়ির অভিযানে ১(এক) টি দেশীয় তৈরী এলজি বন্দুক ও ১(এক) রাউন্ড কার্তুজ’সহ দুইজন অস্ত্রধারী ছিনতাইকারী আটক করা হয়েছে।
তারা হলেন, কলাতলী আদর্শ গ্রাম এলাকার মোহাম্মদ হেলালের ছেলে তারেক (২০) ও জেলগেইট এলাকার আব্দুর রহিমের ছেলে ইয়াসিন আরাফাত (১৭)। আটক আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান আনোয়ার হোসেন।