• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজার সৈকতে স্থাপনা : ৫ উর্ধ্বতন কর্মকর্তাকে হাইকোর্টে তলব

নিজস্ব প্রতিদেক / ২৩৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
কক্সবাজার সুগন্ধা পয়েন্টে ঝুপড়ির দোকান।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে কক্সবাজার সমুদ্রসৈকতে শতাধিক দোকান বসানোর অভিযোগে জেলা প্রশাসককে তলব করেছেন হাইকোর্ট। আদালত অবমানার অভিযোগে এক আবেদনের শুনানির পর বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (২৫ আগস্ট) রুলসহ এ আদেশ দেন।

আদেশে কক্সবাজারের ডিসি মামুনুর রশীদকে ১৯ অক্টোবর হাইকোর্টে হাজির হতে বলা হয়েছে। এছাড়া উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে সমুদ্রসৈকতে দোকান বসানোর অনুমতি দেওয়ায় সংশ্লিষ্ট পাঁচজনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমদ, উপ-নগর পরিকল্পনাবিদ মো. তানভীর হাসান রেজাউল, কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশীদ, জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামান এবং কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতের নির্দেশনা থাকার পরও অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় চলতি বছরের ৭ ফেব্রুয়ারি আইনি নোটিশ দেয় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে তিনি বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদে আদালতের নির্দেশনার পর সেটি উচ্ছেদও করা হয়েছিল, কিন্তু সম্প্রতি প্রশাসন অনেক টাকা নিয়ে ওই জায়গায় শতাধিক দোকান স্থাপন করেছে। আমরা আদালত অবমাননার অভিযোগ করেছিলাম।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন