• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারের ২৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিকে দুদকে তলব

নিজস্ব প্রতিদেক / ৫৪৩ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহন শাখায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে দূর্ণীতে জড়িত থাকার অভিযোগে ২৫ জনকে তলব করেছে দূর্ণীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে ১৯ জনকে আগামী ১৫ থেকে ২২ নভেম্বরের মধ্যে এবং ৬ জনকে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত বিভিন্ন সময়ে দূর্ণীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এ স্বশরীরে হাজির হওয়ার জন্য নোটিশও দেওয়া হয়েছে। গত রোববার, সোমবার ও সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) পৃথক তিনদিনে এসব নোটিশ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দূর্ণীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা।

নোটিশে বলা হয়েছে, হাজিরের সময় স্বস্ব ব্যক্তি ও তাদের স্ত্রীর জাতীয় পরিচয় পত্র, পাসপোর্টের ফটোকপি ও মুল কপি, তাদের এবং তাদের উপর নিরর্ভশীল ব্যাক্তিদের নামে থাকা সকল ব্যাংক হিসাবের হিসাব বিবরণী সাথে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও তাদের আয়কর নথি ১০-বিসহ সর্বশেষ করবর্ষের কপি নিতে বলা হয়েছে।

১৫ থেকে ২২ নভেম্বরের মধ্যে ১ ডিসেম্বরের মধ্যে স্বশরীরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে ১৯ জনকে। এরা হলেন, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহন শাখার সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলও) রেজাউল করিম, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এএলও) মোশাররফ হোসেন, বিজয় কুমার সিংহ, কানুনগো আব্দুল খালেক, আব্দুর রহমান, বসন্ত কুমার চাকমা। সার্ভেয়ার রাসেল মাহমুদ মজুমদার, কবির আহমেদ, ক্যাশব লাল দে, পরিমল চন্দ্র দাশ, সাইফুল ইসলাম পাটোয়ারী, মিশুক চাকমা, আতাউল হক, পিকলু দাশ। তহশীলদার: জয়নাল। কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী এহসান কুতুবী ও আবুল হাশেম। কালারমারছড়া ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ও কক্সবাজার পৌরসভার সচিব রাসেল চৌধুরী।

অপরদিকে ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত বিভিন্ন সময়ে স্বশরীরে হাজির হওয়ার জন্য বলা হয়েছে ৬ জনকে। এরা হলেন, কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার মোক্তার, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেন, কানুনগো, নুরুল ইসলাম, সার্ভেয়ার মো. জিয়াউর রহমান, আশরাফুজ্জামান, ও সাবেক কানুনগো বাবুল বাতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দূর্ণীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, চট্রগ্রাম-২ এর নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন