• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

কক্সবাজারের ল্যাবে প্রথম করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিদেক / ১৮১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

কক্সবাজার অফিস:

কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ বৃহস্পতিবার প্রথম একজন রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বয়স ৬৯ বছর। তাঁর বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে। এলাকাটি মিয়ানমার সীমান্তের কাছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন।

আজ বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ধুমধুমের আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশপাশের ২৫টি বাড়ি লকডাউন করেছে। লকডাউন করা বাড়িগুলোতে লাল নিশান তুলে দিয়েছেন ঘুমধুম ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

জাহাঙ্গীর আজিজ মুঠোফোনে বলেন, বাড়ি বাড়ি পাহারা বসানো হয়েছে। আক্রান্ত ব্যক্তি ইতিমধ্যে কোথায় কোথায় গিয়েছেন, কারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের তালিকা করা হচ্ছে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ অনুপম বড়ুয়া প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার এই ল্যাবে ৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে একজনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন।

ল্যাব সূত্র জানায়, ১ এপ্রিল থেকে কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করোনাভাইরাসে নমুনা পরীক্ষা শুরু হয়। দৈনিক ৯৬ জন রোগীর নমুনা পরীক্ষায় সক্ষম এই ল্যাবে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২৯১ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে নাইক্ষ্যংছড়ির এক বৃদ্ধের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

কক্সবাজারের সিভিল সার্জন মাহবুবুর রহমান বলেন, নাইক্ষ্যংছড়ির করোনায় আক্রান্ত ব্যক্তির শরীরে কীভাবে জীবাণু ছড়াল তার অনুসন্ধান জরুরি। নাইক্ষ্যংছড়ির পাশে কক্সবাজারের রামু ও উখিয়া উপজেলা। তা ছাড়া উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা শিবিরে অবস্থান করছে সাড়ে ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী। রোহিঙ্গা শিবিরে করোনা ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।

তিনি আরও বলেন, কক্সবাজারে আটটি উপজেলায় গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত কাউকে শনাক্ত করা যায়নি। এর আগে কক্সবাজার সদর হাসপাতালে সৌদি আরব থেকে ওমরাহ পালন করে আসা এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়। পরে তিনি সুস্থ হয়ে উঠেছেন।

সূত্র: প্রথম আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন