• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

কক্সবাজারের মতো রেলস্টেশন উন্নত দেশেও নেই : হানিফ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি জামায়াত দেশকে ধ্বংস করেছে আর শেখ হাসিনা দেশকে উন্বয়নের শিখরে নিয়ে গেছে। তিনি শুক্রবার (১০ নভেম্বর) বিকালে কক্সবাজারে নবনির্মিত আইকনিক রেল স্টেশন পরিদর্শনকালে এ কথা বলেন।

এসময় তিনি বলেন, কক্সবাজারের মতো দৃষ্টিনন্দন, আধুনিক সুযোগ সুবিবা সংম্বলিত রেলস্টেশন পৃথিবীর উন্নত দেশেও নেই।

পরিদর্শনকালে বাংলাদেশ আওয়মালীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াশিকা আয়শা খান এমপি, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মাহাবুব উল আলম হানিফ মাতারবাড়ির প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন