মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী
জনাব Salahuddin Ahmed মহোদয়
আসসালামু আলাইকুম…
আমি কক্সবাজার জেলা ছাত্রদলের ক্ষুদ্র একজন কর্মী হিসেবে আপনার নিকট বিনীত ও আকুল আবেদন জানাচ্ছি যে, দ্রুত সময়ের মধ্যে কক্সবাজার জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করার উদ্যোগ গ্রহণ করবেন।
এই কমিটিতে কক্সবাজার জেলা ছাত্রদলের অন্যতম জনপ্রিয় ও ত্যাগী ছাত্রনেতা ফাহিমুর রহমান ভাইকে আগামী দিনের জেলা ছাত্রদলের কান্ডারী হিসেবে দেখতে চায় তৃণমূলের অসংখ্য নেতাকর্মী। মাঠের রাজনীতিতে তাঁর সক্রিয়তা, সাহসী অবস্থান এবং সংগঠনকে সুসংগঠিত রাখার প্রচেষ্টা ইতোমধ্যে তৃণমূলের আস্থা অর্জন করেছে।
আপনি যেমন জাতীয়তাবাদী রাজনীতির নিবেদিত প্রাণ হিসেবে সারাদেশে পরিচিতি লাভ করেছেন, তেমনি ফাহিমুর রহমান কক্সবাজার জেলায় আপনার আদর্শ, আপনার সংগ্রাম ও আপনার রাজনৈতিক ইতিহাসকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়েছেন।
যখন কক্সবাজারে আপনার নাম ভুলে যাওয়ার অপচেষ্টা চলছিল, ঠিক তখনই তিনি নির্ভীকভাবে আপনার রাজনৈতিক অবদান তুলে ধরেছেন। যখন আপনি দীর্ঘদিন শিলংয়ে নির্বাসিত ছিলেন এবং আপনার নাম উচ্চারণ করাও অনেকের জন্য কঠিন হয়ে উঠেছিল, তখনও তিনি কোনো আপস বা আতাত না করে তৃণমূলের কর্মীদের মাঝে আপনার নেতৃত্ব, আপনার সংগ্রাম ও আপনার উন্নয়ন ভাবনা পৌঁছে দিয়েছেন।
আজ আপনি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত। মহান আল্লাহর কাছে আমাদের দোয়া—আপনি ভবিষ্যতে আরও উচ্চতায় পৌঁছান এবং দেশের কল্যাণে কাজ করে কক্সবাজার জেলার সুনাম বৃদ্ধি করেন।
মাননীয় মন্ত্রী মহোদয়, যে ফাহিমুর রহমান আপনাকে নতুন প্রজন্মের মাঝে পুনরায় পরিচিত ও প্রাসঙ্গিক করে তুলেছেন, সেই ত্যাগী নেতাকে কক্সবাজার জেলা ছাত্রদলের নেতৃত্বে দেখতে চায় তৃণমূলের শতশত নেতাকর্মী। তাঁকে জেলা ছাত্রদলের কান্ডারী হিসেবে মনোনয়ন দিলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি আপনার প্রতি তৃণমূলের ভালোবাসা ও আস্থা আরও বহুগুণ বৃদ্ধি পাবে—এটাই আমাদের বিশ্বাস।
আপনার সদয় দৃষ্টি ও বিবেচনা কামনা করছি।
নিবেদক,
নজরুল ইসলাম
কর্মী, কক্সবাজার জেলা ছাত্রদল।