• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

কক্সবাজারকে বিশ্বে ব্র্যান্ডিং করতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিদেক / ৩৩২ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

নিজস্ব প্রতিবেদক
দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজারকে সারা বিশে^র কাছে সরকার ব্র্যান্ডিং করতে চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এজন্য কক্সবাজারকে পর্যটকদের জন্য আকর্ষণীয় করে তোলা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী।

সোমবার (৮ নভেম্বর) বিকালে ট্যুরিস্ট পুলিশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী ট্যুরিস্ট পুলিশের প্রশংসা করে বলেন, ‘ট্যুরিস্ট পুলিশের দেওয়া নিরাপত্তায় এখন রাত ১২/১টায়ও বিচে বেড়ানো যায়। একদম বাধাহীন স্বাচ্ছন্দে রাত-দিন নিরাপত্তায় দেশি-বিদেশি পর্যটক অবাধে কক্সবাজার আসছে।’

পুলিশের এই ইউনিট আরও শক্তিশালী ও পর্যটকবান্ধব করতে উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘কক্সবাজার বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে সারা বিশ্বে ব্র্যান্ডিং করতে চাই। কক্সবাজারকে বিশ্বে তুলে ধরার মাধ্যমে পর্যটনে আকর্ষণ বাড়াতে কাজ করছে সরকার।’

এ সময় জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কক্সবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার মো. জিল্লুর রহমানসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে সৈকতের সুগন্ধা থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত বিচ বাইক র‌্যালিতে অংশ নেন মন্ত্রী। এরপর তিনি ট্যুরিস্ট পুলিশের কার্যালয়ে আলোচনা সভায় যোগ দেন।

দেশি-বিদেশি পর্যটকদের বিশ্বমানের পর্যটন সেবা ও নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের পর্যটনশিল্প বিকাশের লক্ষ্যে ২০১৩ সালের ৬ নভেম্বর বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করে ট্যুরিস্ট পুলিশ। সেই থেকে পর্যটকদের নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশের বিশেষ এই ইউনিট।

উল্লেখ্য, দেশি-বিদেশি পর্যটকদের বিশ্বমানের পর্যটন সেবা ও নিরাপত্তা প্রদানের মাধ্যমে দেশের পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ৬ নভেম্বর ২০১৩ সালে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করে ট্যুরিস্ট পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন