• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

ঐতিহাসিক সেই জার্সি আর পরবে না আর্জেন্টিনা!

নিজস্ব প্রতিদেক / ২৯৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কোপা আমেরিকার ঐতিহাসিক সেই জার্সি আর পরবে না আর্জেন্টিনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের একটা জার্সির নকশা ছড়িয়ে পড়েছে। গুঞ্জন শোনা যাচ্ছে, ২০২২ বিশ্বকাপে এই জার্সি গায়ে চাপিয়ে খেলতে নামবেন লিওনেল মেসিরা। তেমনটি হলে ২০২১ সালে যে জার্সি পরে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা, কাতারে সেই ঐতিহাসিক জার্সি পরতে দেখা যাবে না তাদের।

যে জার্সির ডিজাইনটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে, আর্জেন্টিনা দলের চিরাচরিত আকাশি-সাদা রঙের জার্সিটার নকশা এবার একটু ভিন্ন। সামনের দিকে সাদার মধ্যে আকাশী নীল রঙের তিনটি মোটা স্ট্রাইপ, পেছনের দিকে মোটা দুই স্ট্রাইপের মাঝখানে কিছুটা পাতলা দুটি স্ট্রাইপ। অর্থাৎ জার্সির সামনের দিকে নকশাটা যে রকম, পেছনের দিকের নকশাটা সে রকম না।

একই সঙ্গে জার্সির নিচের অংশে ও দুই পাশে কালো রঙের স্ট্রাইপও থাকছে। কাঁধের দিকে থাকবে তিনটি ছোট সমান্তরাল স্ট্রাইপ—ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের জার্সিতে সব সময়ই এমন তিনটি স্ট্রাইপ থাকে। এটিই বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি হতে পারে বলে গুঞ্জন চলছে।

তবে কাতারে যাওয়ার আগেই অবশ্য জানা যাবে এটিই আর্জেন্টিনা দলের বিশ্বকাপ জার্সি কিনা। আগামী ১লা জুন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন ইতালি আর কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওয়েম্বলিতে ওদিনই ইতালির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার কাতার বিশ্বকাপের জার্সি দেখা যাবে বলে জানিয়েছেন, আর্জেন্টিনা দলবিষয়ক সংবাদের ক্ষেত্রে নির্ভরযোগ্য সাংবাদিকদের একজন গাস্তন এদুলে।

এদুল বলেছেন, ‘ইতালির বিপক্ষে ফিনালিসমোতে আর্জেন্টিনা প্রথমবারের মতো তাদের কাতার বিশ্বকাপের জার্সি পরবে। ম্যাচটি হবে আগামী ১লা জুন, লন্ডনের ওয়েম্বলিতে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন