• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

এমবাপের জোড়া গোল : বিপাকে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিদেক / ২০৯ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
দুই গোলে এগিয়ে আর্জেন্টিনা রীতিমতো জয়ের প্রহরই গুণছিল। তখনই আচমকা এক পেনাল্টি দিয়ে বসলেন নিকলাস অটামেন্ডি। পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে ম্যাচে ফেরান কিলিয়ান এমবাপে।

আর্জেন্টিনা যেন নড়ে গেল সেখানেই! এর ৯৭ সেকেন্ড পর আবারও এমবাপের গোল। খেলায় সমতা ২-২ গোলে।

ম্যাচের ৭৮ মিনিটে প্রতি আক্রমণে উঠে আসে ফ্রান্স। বক্সে আগুয়ান কিংসলে কোম্যানকে নিজেদের বিপদসীমায় ফাউল করে বসেন অটামেন্ডি। পেনাল্টি পায় শিরোপাধারী ফ্রান্স।

সেই পেনাল্টি থেকে এমবাপে শটটা মারেন বামে। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ঠিক দিকে লাফিয়ে পড়েও বলের নাগাল পাননি।

সেই একটা গোলই যেন নাড়িয়ে দিল আর্জেন্টিনাকে। সেই গোল হজম করে ঠিকমতো ধাতস্থও হতে পারেনি দলটি, এরই মধ্যে দ্বিতীয় গোল করে বসেন সেই এমবাপে। ৯৭ সেকেন্ডের এদিক-ওদিকে আর্জেন্টিনা খুইয়ে বসে ২ গোলের লিড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন