নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এর শরীরে করোনা শনাক্ত হয়নি।
গত ১০ সেপ্টেম্বর তিনি ঢাকায় তাঁর শরীরের নমুনা টেস্টে দিলে ১১ সেপ্টেম্বর শুক্রবার তাঁর নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
গত বুধবার রাত থেকে জ্বরে আক্রান্ত হলে তিনি ঢাকা নাখাল পাড়ায় এমপি হোস্টেলে অবস্থান করে করোনা টেস্টে দিয়েছিলেন এবং ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে চিকিৎসা সেবা নেন।
এমপি কমলের ব্যক্তিগত সহকারি আবু বক্কও জানান, এমপি সাইমুম সরওয়ার কমল এর স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে আজ একটু ভালোর দিকে। তিনি সুস্থতার জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
গত ৬ মাস ধরে করোনা রোগীদের এমপি সাইমুম সরওয়ার কমল নিজে বহন করে চিকিৎসার ব্যবস্থা, মৃতদের দাফন কাফনে সক্রিয় সহযোগিতা করে সর্বত্র প্রশংসা কুড়িয়েছেন। বিভিন্নভাবে সাহস যুগিয়েছেন করোনা আক্রান্ত রোগী ও তাদের পরিবারকে।
জেলা পরিষদ নির্বাচনে নুরুল হক শোকরিয়া জ্ঞাপন করে আরো বলেন, আল্লাহর অসীম রহমত ও গণমানুষের দোয়ায় এমপি সাইমুম সরওয়ার কমল এর শরীরে করোনা সনাক্ত হয়নি।