• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

এভ্রিলকে নিয়ে চলচ্চিত্র

নিজস্ব প্রতিদেক / ১৩৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০

বিনোদন ডেস্ক:

২০১৭ সালের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় সেরার মুকুট তুলে দেওয়া হয় জান্নাতুল নাঈম এভ্রিলের মাথায়। ঠিক দু’দিন পর কেড়ে নেওয়া হয় সেটি। বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় আরেকজনকে। এভ্রিলের বিরুদ্ধে অভিযোগ বিয়ে গোপন করার। 

কিন্তু এটাই কি শেষ কথা? সেটাই এবার উঠে আসবে চলচ্চিত্রে।
জীবনের প্রায় প্রতিটি অধ্যায়ে নির্যাতন আর যৌন হয়রানির শিকার হয়ে বড় হওয়া এভ্রিলকে নিয়ে সিনেমা নির্মাণের প্রস্তুতি নিয়েছেন নির্মাতা নোমান রবিন। এর নাম ‘মিস হোও (বাজে নারী) বাংলাদেশ’।
এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এভ্রিল নিজেই। ইতোমধ্যে তৈরি করা হয়েছে ছবিটির পোস্টার।
নোমান রবিন জানান, প্রথমদিকে এভ্রিল এতে অভিনয় করতে চাননি। পরে সব গুছিয়ে ঠিক করা হয়েছে। কাজও অনেকদূর এগিয়েছে। তবে প্রযোজকের অভাবে আপাতত এটি বন্ধ আছে।
তিনি বলেন, ‘আমরা অনেক কাজ এগিয়ে নিয়েছি। গোপন ক্যামেরা দিয়ে এভ্রিলের প্রাক্তন বরের ৩ ঘণ্টা ইন্টারভিউ নেওয়া হয়েছে। এভ্রিল ও তার মা-বাবা, ভাই, এলাকাবাসীর ঘণ্টার পর ঘণ্টা ভিডিও ইন্টারভিউ রেকর্ড করা হয়েছে। অ্যাকাডেমিক সার্টিফিকেট, বয়স বাড়িয়ে নেওয়া সেই বাল্যবিয়ের কাবিননামা, ইত্যাদি কর্মযজ্ঞ করেই তবে স্ক্রিপ্ট লেখা হয়েছিল। লগ্নিকারক অত্যন্ত দায়িত্বশীল এবং একজন ভদ্রলোক হলেও বিধিবাম; তার পরিবার এতে বাধা হয়ে দাঁড়ালো। তাই দুর্দান্ত গতিতে শুরু হওয়া প্রজেক্ট হঠাৎ আটকে গেছে!’
তবে নোমান রবিন বাংলা ট্রিবিউনকে আরও জানান, প্রযোজক পেলে করোনা ক্রাইসিসের পর আবারও এটির কাজ শুরু করতে পারেন তিনি। তখন ছবির অন্য চরিত্রদেরও সামনে আনা হবে। তবে এই বন্ধের মধ্যে কিছু কাজও এগিয়ে নিতে চান তিনি।
জানা যায়, এ ছবির মাধ্যমে এভ্রিলের অনেক অজানা তথ্য যেমন সামনে আসবে, তেমনি অনেক অপবাদের জবাবও পাওয়া যাবে।

বিনোদন ডেস্ক:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন