• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

এবারের শিরোপাটা মেয়েদের কাছে আলাদা

নিজস্ব প্রতিদেক / ২৮৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
রেফারির বাঁশির সঙ্গে সঙ্গে কমলাপুর স্টেডিয়ামে উল্লাস। মারিয়ারা ছুটছিলেন গ্যালারির দিকে। গ্যালারিতে থাকা দর্শকরা মারিয়াদের সাফল্যতে আত্মহারা। খানিকের জন্য কমলাপুর রূপ নিল ফুটবলের আনন্দপুরীতে।

বাংলাদেশের নারী ফুটবলাররা অনূর্ধ্ব পর্যায়ে অনেক সাফল্য এনে দিয়েছে সাম্প্রতিক সময়ে। তবে অন্য ট্রফির চেয়ে এবার সাফল্য একটু ভিন্ন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর লগ্নে এই অর্জন অত্যন্ত গৌরবের। কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘বাংলাদেশের মেয়েরা স্বাধীনতা ও ৫০ বছরের বিষয়ে জানে। তারা সেটা মনে ধারণ করে খেলেছে।’

বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মারিয়া মান্ডা এর আগেও ট্রফির স্বাদ পেয়েছেন। তবে এবারের ট্রফি তার কাছে একটু ভিন্ন, ‘এই টুর্নামেন্টটি ছিল বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরের সময়। আমরা খুব খুশি দেশের এমন একটা মুহূর্তে ট্রফি উপহার দিতে পেরে।’

বাংলাদেশের অধিনায়ক মারিয়া মান্ডার এবার ক্রিসমাসের উৎসব হবে দারুণভাবে, ‘এই ফাইনালের উপর আমার ক্রিসমাসের উদযাপন নির্ভর করছিল। চ্যাম্পিয়ন হওয়ায় ক্রিসমাস দারুণ হবে।’

বাংলাদেশের গোল পেতে অপেক্ষা করতে হয়েছিল ৮২ মিনিট পর্যন্ত। শিষ্যদের উপর আস্থা রেখেছিলেন কোচ ছোটন, ‘টাইব্রেকারের দিকে গড়াচ্ছিল ম্যাচ তবে আমার বিশ্বাস ছিল আমরা জিততে পারব। ম্যাচটি টাইব্রেকারে গেলে অনিশ্চয়তা বাড়ত।’

অনূর্ধ্ব পর্যায়ে বাংলাদেশ এর আগেও চ্যাম্পিয়ন হয়েছে। তবে মূল সাফে গিয়ে ব্যর্থ হয়। সামনে সেই ব্যর্থতার বৃত্ত ভাঙবে বলে আশা করেন ছোটন, ‘এই মেয়েরা অনূর্ধ্ব ১৫, ১৮’র পর ১৯ এ সফল হলো। এরা ধারাবাহিকভাবে বেড়ে উঠছে। সামনে এরা জাতীয় দলেও সাফল্য আনবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন