• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

এনজিও কর্মীদের রোহিঙ্গা ক্যাম্প থেকে সরিয়ে আনার নির্দেশ

নিজস্ব প্রতিদেক / ৮৯৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সকল এনজিও কর্মীদের দ্রুত ফেরত আসার নির্দেশ দেয়া হয়েছে। জাতিসংঘ সং এনজিও সহ রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল এনজিও কর্মকর্তাদের স্ব স্ব এনজিও পক্ষ থেকে এই নির্দেশ দেয়া হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে মঙ্গলবার রাতের ঘটনার পর থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠায় এই নির্দেশ দেয়া হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে কর্মরত জাতিসংঘের সকল কর্মকর্তাদের দ্রুত কক্সবাজার শহরে ফেরত আসর নির্দেশ দেয়া হয়।

আজ বুধবার দুপুর একটার কিছু সময় আগে ঐ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়। এনজিও কর্মীরা ক্যাম্প থেকে ফেরত আসতে প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থাও করা হয়েছে। প্রতেক এনজিও কর্মীকে এই সংক্রান্ত বিশেষ জরুরী বার্তা দেয়া হয়েছে। বিশেষ বার্তা পাওয়ার পরপর সকল এনজিও কর্মীরা রোহিঙ্গা ক্যাম্প থেকে কক্সবাজারে ফেরত আসতে শুরু করেছে।

এর আগে সকালে একই ভাবে জরুরী বার্তা পাঠিয়ে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত সকল এনজিও কর্মীদের দ্রুত ফেরত আনা হচ্ছে। গতকাল মঙ্গলবার রাতে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়। এর আগে গত শুক্র ও শনিবার একই ধরনের সংঘর্ষে আরো ৩ জন নিহত হয়েছিলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন