• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

এক হাতে বন্দুক অন্য হাতে পরীমনি…

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১২৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

‘প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্য সব সময় স্পেশাল। সে রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ।’ এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমনি। সেই কাজের অভিজ্ঞতা এভাবেই জানান তিনি। পরীর সেই সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হইচই।

সোমবার বিকেলে রঙিলা কিতাবের নতুন পোস্টার প্রকাশ করা হয় হইচই বাংলাদেশের ফেসবুক পেজে। প্ল্যাটফর্মটি জানায়, সিরিজটি মুক্তি পাবে আগামী ৮ নভেম্বর।

সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরীমনি ও মোস্তাফিজুর নুর ইমরান।

পোস্টারটিতেও দেখা মিলেছে তাঁদের দুজনের। নায়কের এক হাতে বন্দুক আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেই সঙ্গে নায়িকারও চোখেমুখে ভয় ও গুটিসুটি মেরে নায়কের বুকে যেন খুঁজছেন আশ্রয়। রঙিলা কিতাবের অফিশিয়াল পোস্টারটি ভালোবাসা, রহস্য ও উত্তেজনায় ভরপুর। কিঙ্কর আহ্সানের ‘রঙিলা কিতাব’ উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।

চিত্রনাট্য পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ রোমাঞ্চিত ছিলেন পরীমনি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তাঁর ভাষ্যে, ‘শুটের শুরুর দিন থেকেই আমি বেশ এক্সাইটেড ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা।

শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সদস্যদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার সময়।’

মোস্তাফিজুর নুর ইমরান বলেন, ‘আমরা সবাই নিজ নিজ স্থান থেকে সর্বোচ্চটা দিয়ে কাজ করেছি। এখন কাজটি মুক্তির অপেক্ষায় আমরা।’

পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের গল্প হলো রঙিলা কিতাব। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকেরা কানেক্ট করতে পারেন।

এ সিরিজটি তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয় বরং একটি বার্তা দিতে চেয়েছি। আমার বিশ্বাস, রঙিলা কিতাব দর্শকদের মুগ্ধ করবে আর তাঁদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে।’ সূত্র-প্রথমআলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন