• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

উত্তরায় বিমান বিধ্বস্ত ‘একটু বলেন আমার মেয়ে কোথায় আছে’, সন্তানের খোঁজে মা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতদের উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে। দুর্ঘটনায় আহত ও নিহতদের খুঁজতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভিড় করেছেন স্বজনরা। সোমবার (২১ জুলাই) বিকেলে হাসপাতালে গিয়ে এমন চিত্র দেখা যায়।

মাইলস্টোন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আফিয়ার খোঁজে উত্তরা আধুনিক হাসপাতালে আসেন তার মা। এই হাসপাতালে তার কোনো তথ্য পাওয়া যায়নি। জরুরি বিভাগের সামনে মেডিকেলের শিক্ষার্থীরা মেয়ের ছবি দেখে জানান, আফিয়াকে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।

কাঁদতে কাঁদতে আফিয়ার মা বলেন, আমার মেয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে, আমি আমার মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। একটু বলেন আমার মেয়ে কোথায় আছে।

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের অনেক অভিভাবক উত্তরা আধুনিক হাসপাতালে সামনে ভিড় করেছেন। তারা তাদের সন্তানদের খোঁজ করছেন। তাদের উপস্থিতিতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এক শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।

প্রসঙ্গত, সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন