• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার

নিজস্ব প্রতিদেক / ৩৩৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
অস্ত্রসহ গ্রেপ্তার ৫ জন।

উখিয়া প্রতিনিধি:
উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে তাজনিমারখোলা ১৩ নং ক্যাম্প এলাকা থেকে ৮ এপিবিএনের অভিযানে ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। সোমবার (৩১ জানুয়ারি) রাত ৩ টার দিকে উপজেলার তাজনিমারখোলা ক্যাম্প-১৩ এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,১৯ নং ক্যাম্পের ৪/ সি-ব্লকের মৃত আবু তাহেরের ছেলে ইসমাইল হোসেন প্রকাশ জবিউল্লাহ(৪১)১৩ নং ক্যাম্পের ১/সি ব্লকের জাফর আহম্মদ এর ছেলে আমান উল্লাহ(২৩) ১৯ নং ক্যাম্পের ৩/ ডি ব্লকের মতিউর রহমানের ছেলে রুহুল আমিন (৩৯)একই ক্যাম্পের ৫/বি ব্লকের মৃত জকোরিয়ার ছেলে জবি উল্লাহ(৩০)ও ১৬ নং ক্যাম্পের এইচ-ব্লকের ফজল হক এর ছেলে মোঃ আয়াস(২৫)।

৮ এপিবিএনের উপ-অধিনায়ক মিডিয়া কর্মকর্তা (অতিরিক্ত পুলিশ সুপার) কামরান হোসেন বলেন, গোপন সূত্রে জানা যায় ক্যাম্প-১৩ এর এফ/৫ ব্লকে নুরুজ্জামানের চায়ের দোকানের সামনে ডাকাতি করার জন্য ১৫/১৫ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর (নিঃ) মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ কামরুল আলম, সঙ্গীয় অফিসার ফোর্স সহ উক্ত স্থানে অভিযানে গেলে পুলিশের উপস্থিত টের পেয়ে ১০/১১ জন ডাকাত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় ৫ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।আসামীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরন সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত।পরবর্তীতে জব্দকৃত ১২টি দেশীয় অস্ত্রসহ আসামীদের তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে ৫ রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু করে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন