• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় সন্ত্রাসীদের হামলায় ২ রোহিঙ্গা নেতা নিহত

নিজস্ব প্রতিদেক / ২২২ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
নিহত দুই রোহিঙ্গা নেতা আনোয়ার ও ইউনুস।

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসীদের হামলায় দুই রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন। শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ক্যাম্প ১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ক্যাম্প ১৩ এর এফ/২ ব্লকের বাসিন্দা সৈয়দ কাসিমের ছেলে মো. ইউনুস ও একই ক্যাম্পের এফ ব্লকের নেতা (হেড মাঝি) মো. আনোয়ার।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার ( মিডিয়া)  মো. ফারুক আহমেদ।

তিনি জানান, উখিয়ার রোহিঙ্গা  ক্যাম্প -১৯ এর ব্লক এ/১৮ এর একটি দোকানের সামনে ২ রোহিঙ্গা নেতাকে ( মাঝি) কোপাতে থাকে সন্ত্রাসীরা। এতে ঘটনাস্থলে সাবমাঝি ইউনুস মারা যান এবং হাসাপাতালে নেয়ার পথে হেডমাঝি আনোয়ার মারা যান।

ফারুক আহমেদ বলেন, সন্ত্রাসীরা সংখ্যায় ১৫-২০ জন ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে এপিবিএন এর ফোর্স মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন