• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুন: আটক-২

নিজস্ব প্রতিদেক / ৩১৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
আটক দুইজন।

উখিয়া প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীর হাকিম পাড়া ১৪ নং ক্যাম্পে পারিবারিক কলহে রোহিঙ্গা স্বামীর হাতে এক রোহিঙ্গা স্ত্রী খুন হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় উক্ত ক্যাম্পের সি-২ ব্লকের ১৪৫ নং শেডে এ ঘটনা ঘটেছে।

নিহত গৃহবধূর নাম খালেদা বেগম (২৫)। তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে জবাই করে স্বামী হাফেজ আহমেদ পালিয়ে যায়। খালেদা বেগমের ঘাতক স্বামী হাফেজ আহমদের ১ম স্ত্রী। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)সদস্যা লাশ উদ্ধার করেছে।

এ ঘটনায় হাফেজ আহমদের ২য় স্ত্রী নুর হাসিনা ও মো.আলী নামের ২ জনকে আটক করেছে পুলিশ।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মে.কামরান হোসেন জানান, উদ্ধার লাশ এবং আটককৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন