• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

উখিয়ায় মোটরসাইকেল চোর আটক

নিজস্ব প্রতিদেক / ২৯৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২২ মে, ২০২২

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় দরগাহ বিল এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে থানা পুলিশ।

রোববার (২২ মে) তাকে আটক করা হয়। গ্রেপ্তার যুবক উপজেলার রাজাপালং ইউনিয়নের দরগাহবিল দক্ষিণ পাড়া গ্ৰামের আজিজুল হকের ছেলে মোঃ সামির (৩২)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আফসার আহমেদ, এস আই তারিক আজিজ ও এ এস আই হাসানুজ্জামান অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ-সময় তার কাছ থেকে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন