• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

উখিয়ায় বাসের ধাক্কায় টমটম চালকসহ নিহত দুই

নিজস্ব প্রতিদেক / ২৭১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-টেকনাফ সড়কে সেন্টমার্টিন পরিবহনের ধাক্কায় ইজিবাইক( টমটম) চালকসহ ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে উখিয়ার কাস্টমস টিভি টাওয়ার সংলগ্ন ঢালায় এ ঘটনাটি ঘটে।

নিহতের মধ্যে মনির আহমদ (২২) নাইক্ষ্যংছড়ির ঘুমধুম নোয়াপাড়ার আবদুর রহিমের ছেলে।

অপরজন টমটম চালক উখিয়ার পালংখালী বটতলী এলাকার প্রকাশ আবুইল্লা মিস্ত্রির ছেলে জাফর আলম।

তাদের মধ্যে নোয়াপাড়ার মৃত মকবুল ছোবাহানের ছেলে খাইরুল বশর বাবুলের(৩২) অবস্থা আশংকাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
আহত অন্যান্য দের টিভি টাওয়ার সংলগ্ন রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মারুফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি দুটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন