উখিয়ায় অস্ত্রসহ যুবক আটক।
নিজস্ব প্রতিবেদক:
উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল পালংখালি ইউনিয়নের মোছার খোলা এলাকা থেকে এক যুবককে আটক করে। আটক আসামির নাম মফিজুর রহমান (১৯)। কিনি পালংখালী মোছারখোলা এলাকার ওবায়দুর রহমানের ছেলে।
সোমবার (১০ অক্টোবর) গভীর রাতে অস্ত্রসহ ওই যুবককে আটক করে বলে জানায় পুলিশ।
এসময় তার নিকট থেকে একটি বিদেশি অস্ত্র, একটি দেশীয় তৈরি অস্ত্র, সতের রাউন্ড গুলি, একটি মোবাইল সেট এবং ১৩১ (একশত একত্রিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার সাথে থাকা অন্যান্য আসামীরা পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান ওসি শেখ মুহাম্মদ আলী।