• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় দুই রোহিঙ্গা নেতা হত্যাকান্ডে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিদেক / ২০৮ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
দুই রোহিঙ্গা নেতা হত্যাকান্ডে গ্রেফতার আসামিরা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের উখিয়ায় দুই রোহিঙ্গা নেতা মো. আনোয়ার ও মৌলভী ইউনুসকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চারজন হলেন- ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের শামসু আলম (৫২), রশিদ আহমেদ (৫৩), এফ ব্লকের মাহবুবুর রহমান (২৮) ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের নজির আহম্মেদ (৪৭)।

বিষয়টি নিশ্চিত করে এপিবিএন-৮ এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ঘটনার পর থেকে অপরাধীদের গ্রেফতারে ব্লক-রেইডসহ নানা কৌশলে অভিযান চালানো হয়। এসময় ১৩ ও ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে এজাহারনামীয় চার আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়। অন্যান্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে।

এর আগে গত ১৫ অক্টোবর রাতে ক্যাম্পে কুপিয়ে হত্যা করা হয় রোহিঙ্গা নেতাকে মো. আনোয়ার ও সাবমাঝি মৌলভী ইউনুসকে। এই ঘটনায় নিহত আনোয়ারের ভাই বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে উখিয়া থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন