• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৬ রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ২৩২ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন)।

গ্রেফতারকৃতরা হলো- ক্যাম্প-২/ওয়েস্ট, ব্লক-বি/ই-৫ এর ইয়াছিনের ছেলে মো. সেলিম (২৩), ক্যাম্প ৪, ব্লক ডি-১৫ এর আহমদ মিয়ার ছেলে হামিদ হোসেন (৩৩), একই ক্যাম্পের ব্লক-বি/২৩ এর মৃত মোহাম্মদ মিয়ার ছেলে জিয়াউর রহমান (২১), ক্যাম্প-১-ওয়েস্ট, ব্লক ১/বি এর কালা মিয়ার ছেলে জানে আলম (২২), ক্যাম্প ১৭, ব্লক বি/১০৩ এর জিয়াউর রহমানের ছেলে জাবেদ হোসেন (২৩), ক্যাম্প-২ ওয়েস্ট, ব্লক-এ /১০ এর বাঁচা মিয়ার ছেলে মো. কাসেম (২৩)।

শুক্রবার (১০ জুন) রাত আড়াইটার দিকে উখিয়া রাজাপালং ইউনিয়নের ক্যাম্প ২/ওয়েস্ট, সাব-ব্লক-বি/ই এর সামনে হতে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক পিপিএম।

তিনি আরও জানান, শুক্রবার রাতে বেশ ক’জন রোহিঙ্গা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উখিয়া রাজা পালং ইউনিয়নের ক্যাম্প ২/ওয়েস্ট, সাব-ব্লক-বি/ই এর সামনে হতে ৬ জন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি রামদা ও ৪টি চাপাতি উদ্ধার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত অস্ত্রসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন