• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় চুরির অভিযোগে শিশুর উপর নির্যাতন : আটক-৩

নিজস্ব প্রতিদেক / ২০৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
উখিয়ায় তিন নির্যাতনকারী আটক।

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ায় শিশু নির্যাতনের ঘটনায় ৩ সহোদরকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- আবছার (৩৪), শহীদ উল্লাহ (৩৬) ও ইসমাইল (৩৮)। শনিবার (১৬ জুলাই) রাতে তাদের আটক করা হয়।

এর আগে শুক্রবার রাতে জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়া গ্রামে কথিত চুরির অপবাদ দিয়ে ৯ বছরের শিশু মাসুদ পারভেজকে শারীরিক নির্যাতন করা হয়। স্থানীয় মৃত ইসলাম মিয়ার তিন ছেলে আবছার, শহীদ উল্লাহ ও ইসমাইল এই নির্যাতন চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

নির্যাতিত শিশুর মা নুর জাহান বেগম বলেন, আমার সামনেই আমার অবুঝ শিশুকে তিন ভাই মিলে বর্বর নির্যাতন চালায়। শুক্রবার দুপুরে নাকি তাদের দোকানে আমার ছেলে চুরি করে। কিন্তু আমি কিছু জানি না। শুক্রবার রাত ৮টায় রাস্তা থেকে আমার ছেলেকে ওরা কথিত চুরির অপবাদ দিয়ে ধরে নিয়ে বাড়িতে আটকে রাখে।

মৃত ইসলাম মিয়ার স্ত্রী নুর জাহান জানান, স্থানীয় ভুলু মিয়ার তিন ছেলে বাড়ির একটি কক্ষে আটকে রেখে চড়, থাপ্পড়, লাথি, কিল, ঘুষি মেরে শারীরিক নির্যাতন করে। এরপর প্লাস দিয়ে হাতের নখ উপড়ে ফেলে। পরে শিশু বাচ্চাটির শারীরিক অবস্থা বেগতিক দেখে দ্রত রাস্তায় রেখে পালিয়ে যায় নির্যাতনকারীরা। রাতে প্রতিবেশিরা উদ্ধার করে শিশু মাসুদ পারভেজকে উখিয়া হাসপাতালে ভর্তি করান।

এরপর শিশুর মা নুর জাহান বেগম এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানান। শিশুর শারীরিক অবস্থা দেখে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী তাৎক্ষণিক নির্যাতনকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

আটক আবছারের বিরুদ্ধে এর আগেও নারী-শিশু নির্যাতন দমন আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান স্থানীয়রা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে শিশু নির্যাতনের ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন