• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

উখিয়ায় অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আটক-১

নিজস্ব প্রতিদেক / ১৯৮ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২

জয়নাল উদ্দিন:
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকা থেকে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। সাইফুল ইসলাম নামক ওই যুবকের কাছ থেকে এসময় দুইটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২০ রাউন্ড কার্তুজ ও দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে সংবাদ সম্মেলনে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এসব তথ্য জানিয়েছেন।

উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, বুধবার গভীর রাতে আটক সাইফুলের বসতবাড়ির সামনে মাটিতে পুতে রাখা অবস্থায় এসব অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।

আটক সাইফুল পালংখালী ইউপির ফাড়ির বিল এলাকার সামসুল আলমের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন