উখিয়া প্রতিনিধি
কক্সবাজার উখিয়ার বালুখালী হতে আগ্নেয়াস্ত্র গুলিসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র্যাব । মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে জামতলী ক্যাম্পের এ রোহিঙ্গাকে আটকের কথা জানা গেছে।
কক্সবাজার – র্যাব ১৫ এর আইন কর্মকর্তা মোঃ আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বিকেলে উখিয়ার বালুখালী বাজার এলাকা থেকে আবুল মনছুর(৩৫) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়।
উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশী করে ১ টি শুটারগান ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। আটক মনছুর উখিয়ার ১৫ নং জামতলী ক্যাম্পের ব্লক সি/ ১ এর আবদুল বারীর ছেলে