• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ার শরণার্থী শিবিরে রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিদেক / ১৪৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩
প্রতীকি ছবি।

উখিয়া প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে রশিদ আহমেদ ৩৬ নামে এক রোহিঙ্গা নেতা (মাঝিকে) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৭ জানুয়ারি) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। নিহত রশিদ পালংখালী ১৫নং জামতলী ক্যাম্পের এ/৫ ব্লকের মৃত আব্দুল হাকিমের ছেলে। তিনি ওই ব্লকের হেড মাঝি ছিলেন।

ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, শনিবার সন্ধ্যা ৮টার দিকে পালংখালী ইউপিস্থ জামতলী এফডিএমএন ক্যাম্প-১৫, ব্লক-এ/৫ এ রশিদ আহমদের (ব্লক হেড মাঝি) দ্বিতীয় স্ত্রী জেসমিন আরার শেডের ভেতরে অজ্ঞাতনামা ২-৩ জন সন্ত্রাসী মুখোশ পরিহিত অবস্থায় প্রবেশ করে।

এ সময় তারা রশিদ আহমদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ক্যাম্পের এম এস এফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন