উখিয়া প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক রফিক উদ্দিন বাবুল (৬৯) মৃত্যুবরণ করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (৩০ অক্টোবর) সকাল ৮ টা ৪৫ এ উখিয়া সদরের নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।
রফিক উদ্দিন বাবুল, উখিয়া সদরের দারোগা বাজার এলাকার মরহুম জাকের হোসেন মুন্সীর ছেলে, তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যধিতে ভুগছিলেন।
দীর্ঘ দুই যুগ ধরে জাতীয় দৈনিক ইত্তেফাক এর উখিয়া প্রতিনিধির দায়িত্ব পালন করছিলেন তিনি। এছাড়াও তিনি ১৯৯০ সালে প্রতিষ্ঠিত উখিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক সভাপতি।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়ে বিবৃতি দিয়েছে উখিয়া প্রেসক্লাব। সংগঠনটির সভাপতি এস এম আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক রতন কান্তি দে স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ” রফিক উদ্দিন বাবুল তাঁর দীর্ঘদিনের সাংবাদিকতা পেশায় লেখনির মাধ্যমে উখিয়া উপজেলার সার্বিক কল্যাণ ও অগ্রগতিতে ভূমিকা রেখেছেন।”
রবিবার বাদ আছর, উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।