• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

উখিয়া থেকে অস্ত্র ও গুলিসহ দুই অস্ত্র কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : / ২০২ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

কক্সবাজারের উখিয়া থানাধীন টিভি টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি অস্ত্র ও ৩ রাউন্ড গুলি’সহ দুইজন অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন- উখিয়া কুতুপালং ১৭ রোহিঙ্গা ক্যাম্পের মৃত ঠান্ডা মিয়ার ছেলে আক্তার হোসেন (২৬) ও ক্যাম্প নং-২/ইষ্ট, ব্লক-সি এর মৃত গনু মিয়ার ছেলে মো. আব্দুর রহিম।

র‌্যাব জানিয়েছে- সাম্প্রতিক সময়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফসহ বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্রের ব্যবহার পরিলক্ষিত হয়। র‌্যাবের গোয়েন্দা তথ্য মতে কিছু অসাধু অস্ত্র ব্যবসায়ী উখিয়া ও টেকনাফসহ রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে থাকে। এরই ধারাবাহিকতায়, র‌্যাব-১৫ কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উখিয়া থানাধীন টিভি টাওয়ার এলাকায় কতিপয় মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরী অস্ত্র ও ৩ রাউন্ড গোলাবারুদ’সহ দুইজন অস্ত্র কারবারীকে আটক করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন