• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১২৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দুল আমিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ডাব্লিউয়ের ডি ব্লকের মসজিদের পাশে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

নিহত রোহিঙ্গা ওই ক্যাম্পের এ/১১ ব্লকের আশরাফ আলীর ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে রোহিঙ্গা ক্যাম্প-২ ডাব্লিউয়ের এ/১১ এর বাসিন্দা সৈয়দুল আমিনকে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনও নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

তিনি বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন