• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি : যুবক নিহত

উখিয়া প্রতিনিধি: / ১৩০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৯ জুন, ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুই সন্ত্রাসী গ্রুপের গোলাগুলিতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। সোমবার (১৯ জুন) সকালে উখিয়ার ৮ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইমান হোসেন (১৮) তিনি উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সিরাজ হোসেনের ছেলে।

স্থানীয়দের বরাতে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলিতে ওই রোহিঙ্গা যুবক নিহত হন।

জানা গেছে, সকাল ৮টার দিকে উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী আরসা ও আরএসও সদস্যদের মধ্যে গোলাগুলি হয়। গোলাগুলিতে উভয় গ্রুপের মধ‍্যে  ২০-২৫ রাউন্ড ফায়ার হয়। এ সময় ইমান হোসেন গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে ক্যাম্পের আইএমও হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইমানের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন