• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ার ক্যাম্প থেকে পালানোর সময় ৪০ রোহিঙ্গা আটক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৬৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর সময় ৪০ রোহিঙ্গা আটক করেছে পুলিশ। এ নিয়ে গত ছয় দিনে ৪৭২ জনকে আটক করে ক্যাম্পে ফের পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) উখিয়া ডিগ্রি কলেজসংলগ্ন কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়কে তল্লাশি চৌকি বসিয়ে তাদের আটক করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজের সন্ধানে বের হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হওয়ার নিয়ম নেই। রোহিঙ্গাদের নিরাপত্তার জন্য ক্যাম্পের ভেতরে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ১০টি তল্লাশি চৌকি স্থাপন করা হয়েছে। কিন্তু কাঁটাতারের বেষ্টনী কেটে তারা বের হয়ে যাচ্ছে।

তিনি আরও জানান, আটক রোহিঙ্গাদের যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ’যারা বিনা অনুমতিতে ক্যাম্প থেকে বাইরে যাচ্ছে, তাদের বিভিন্নভাবে বোঝানো হচ্ছে। কাউন্সেলিং ও এ দেশের আইনশৃঙ্খলা বিষয়ে ধারণা দেওয়া হয়। পরবর্তীতে একই রকম অপরাধে ধরা পড়লে তাদের জেল-জরিমানার ভয় দেখানো হচ্ছে। আটক ব্যক্তিদের ট্রানজিট ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে।‘

এর আগে ১৬ সেপ্টেম্বর ২৯ জন, ১৭ সেপ্টেম্বর ২৯ জন, ১৮ সেপ্টেম্বর ৫৫ জন, ১৯ সেপ্টেম্বর ৬১ জন, ২০ সেপ্টেম্বর ৫৮ জনকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে পুলিশ। ১৯ সেপ্টেম্বর এপিবিএন সদস্যরা ২০০ জনকে আটক করে ক্যাম্পে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন