• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় ১ লাখ ইয়াবাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি: / ১৮৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবাসহ ২ জন মাদককারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। বৃহস্পতিবার সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার জনৈক নূর হোসাইনের বসত বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,পালংখালী ইউনিয়নের গয়ালমারা এলাকার নুর হোসাইনের ছেলে আজিজুর রহমান(২১)টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়াপাড়া এলাকার সুলতান আহম্মদ এর ছেলে শফিকুল ইসলাম(২৫)। শুক্রবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া)অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী।

তিনি আরও জানান, র‌্যাব-১৫, আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারীর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমার এলাকার জনৈক নূর হোসাইনের বসত বাড়িতে কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অন্যত্র ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সকাল ৮ টার দিকে র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। র‌্যাবের অভিযানিক দল উক্ত এলাকার জনৈক নূর হোসাইনের বসত বাড়ির সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারীদের সাথে থাকা অপর এক সহযোগীর নাম-ঠিকানা প্রকাশ করে এবং সে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দ্রুত পালিয়ে যায় বলে স্বীকার করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তাদের দেখানো মতে ২নং আজিজুর রহমানের বসত ঘরের দক্ষিন পার্শ্বের শয়ন কক্ষের খাটের নিচে তল্লাশী করে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট অভিনব পন্থায় বিভিন্ন জায়গায় সংগ্রহ করে এবং স্থানীয় এলাকাসহ টেকনাফ ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ইয়াবা অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে বিক্রয় করে থাকে। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ও পলাতক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন