• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় শিকারির কবল থেকে বক উদ্ধার : অবমুক্ত করলেন ইউএনও

উখিয়া প্রতিনিধি: / ১৩৭ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় শিকারির কবল থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ২৫ টি সাদা বক। জালের ফাঁদ পেতে ধরা এসব বক উদ্ধার করেছেন গ্রাম পুলিশের সহযোগীতায় বন বিভাগের কর্মীরা।এসময় পাখি শিকারীরা অভিযানের খবরে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে গ্রাম পুলিশ মোহাম্মদ হোসাইন রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডে নিয়মিত এলাকা পরিদর্শনের সময় মাছকারিয়া বিলে বক শিকারের দৃশ্য দেখতে পায়। তখন সে বনবিভাগকে খবর দিলে তারা দ্রুত অভিযান পরিচালনা করে বকগুলো উদ্ধার করে। পালিয়ে যাওয়ায় বক শিকারে জড়িত কাউকে আটক করা যায়নি। পরে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজিব বকগুলো আকাশে অবমুক্ত করেন।

উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, শিকারিদের জালের ফাঁদে আটকা পড়া প্রায় ২৫টি সাদা বক উদ্ধার করা হয়েছে। এ সময় শিকার করা বকগুলো ফেলে পালিয়েছেন শিকারিরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অপরাধী চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ইউএনও ইমরান হোসাইন সজিব বলেন, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। চলতি শীত মৌসুমে বিভিন্ন এলাকা থেকে অতিথি পাখি দল বেঁধে এ বিলে আসবে। এসব পাখির নির্বিঘ্ন বিচরণ নিশ্চিত করার পাশাপাশি, এরা যেন নিধনের শিকার না হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শিকারিদের চিহ্নিত করণসহ কোথাও পাখি নিধন করে বেচাকেনা করার খবর থাকলে সরাসরি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ফোন করার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন