• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফাইভ মার্ডার ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার-৬

উখিয়া প্রতিনিধি: / ১৩০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরসা-আরএসও মধ্যে সংঘটিত গোলাগুলিতে ফাইভ মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ৬ জন রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ফোরকান (২৩), খাইরুল বশর এর ছেলে মোহাম্মদ জুবায়ের (২৯), মৃত ফকির আহমদের ছেলে বি রহমান (৩৪) এরা তিনজন উখিয়ার বালুখালী ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। উখিয়ার ৯ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের মোস্তাক আহমেদ এর ছেলে এনাম উল্লাহ (২৩), একই রোহিঙ্গা ক্যাম্পের শাকের উল্লাহর ছেলে এবাদত উল্লাহ (২৫), উখিয়ার ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শাকের এর ছেলে আরিফ উল্লাহ (৩০)।

শুক্রবার (৭জুলাই) রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা। ৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ রোহিঙ্গা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে রাতে ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র গুলিসহ ৬ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, এখনো হত্যাকাণ্ডের শিকার ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ জমা না দেয়ায় এখনো পর্যন্ত মামলা রেকর্ড করা হয়নি। গত বৃহস্পতিবার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আরসা – আরএসও সন্ত্রাসী বাহিনীর মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। ওই সময় ৫ জন আরসার সদস্য নিহত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন