• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় মাটির দেয়াল ধসে স্কুলছাত্রীর মৃত্যু

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৭০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৭ জুন, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় মাটির দেয়াল ধসে আরেফা আক্তার নামের তৃতীয় শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া জুম্মাপাড়ার কালাচাঁন্দপাড়ায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। আরেফা ওই গ্রামের মো. শাহাজানের মেয়ে। সে স্থানীয় আবদুর রহমান বদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আগে পাহাড়ের উপরে আরেফাদের বাড়ি ছিল। পরে নতুন বাড়ি করে পাহাড়ের মাটি বিক্রি করে দেয়। সেখানে একটি গর্ত হয়। আজ সেই গর্তে বসে খেলার সময় হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ দেয়াল ধসে আরেফা চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন