• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় বিদেশী অস্ত্রসহ রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি: / ১৮৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ এক রোহিঙ্গাকে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড রাইফেলের গুলি এবং ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃত রোহিঙ্গা হলেন,১৮ নম্বর ক্যাম্পের মোঃ রফিকের ছেলে মুজিবুর রহমান (২৩)। সোমবার ১৪ এপিবিএ এর অধিায়ক (অতিরিক্ত ডিআইজি) মো: ইকবাল এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, রোববার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৮ এর ব্লক – জি/৪৫ এবং ক্যাম্প-২০(এক্সঃ), ব্লক-এস/৪-বি/১ এ ওয়ালাপালং পুলিশ ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার অনীশ কীর্ত্তনীয়া এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স’সহ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্রসহ এক রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: শামীম হোসেন জানান, ধৃত আসামীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন