• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

উখিয়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন

উখিয়া প্রতিনিধি: / ৩৯৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২ জুন, ২০২৩

কক্সবাজারের উখিয়া কলেজ সংলগ্ন এলাকায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক তরুণী। শুক্রবার (২জুন) দুপুর থেকে প্রেমিক ইলিয়াছ মোহাম্মদ রুবেল(২৮) এর বাড়িতে অবস্থান নিয়েছেন তরুণী। স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিয়ের দাবিতে অনশনে থাকা তাসলিমা সুলতানা ছানি(২২) জানান, ৩ বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে ইলিয়াছ মোহাম্মদ রুবেল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছে। তার পরিবারও এই সম্পর্ক মানতে নারাজ। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন ওই নারী। বিয়ে না করলে আত্মহত্যা করবেন বলেও জানান ওই নারী।

স্থানীয় বাসিন্দা আয়েশা জানান, গত ৩ বছর ধরে তার সাথে সম্পর্কে করে আসছে ওই রুবেল। ছানির কাছ থেকে কৌশলে প্রায় ২ লাখ টাকা হাতিয়ে নেয়। এর সূত্র ধরে শুক্রবার দুপুর থেকে রুবেল এর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন ওই মেয়ে৷ রাজাপালং

ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন ও ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইকবাল বাহার জানান, শুক্রবার দুপুর থেকে ওই নারী বিয়ের দাবিতে রুবেলের বাড়িতে অনশন করছেন। তবে মেয়ের পরিবার আমার অফিসে এসেছে পরে ছেলের পরিবারকে অফিসে আসার জন্য খবর পাঠিয়েছি৷ যদি তারা আসে তাহলে উভয় পক্ষের সম্মতিক্রমে সমাধান করার চেষ্টা করবো।

এদিকে পলাতক থাকা ইলিয়াছ মোহাম্মদ রুবেল এর সাথে যোগাযোগ করা হলে নিউজ না করার জন্য আকুতি মিনতি করেন৷ এদিকে ইলিয়াছ মোহাম্মদ রুবেল এর মা বলেন, ‘ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হয়নি।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, এ নিয়ে ওই নারী এখনো থানায় কোনও অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন