• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
সার্জেন্ট সাবিহার দেনমোহর ছিল ২ লাখ টাকা : বিচ্ছেদে নেন অর্ধ কোটি সরকারি খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন এক হাজার ‘জুলাইযোদ্ধা’ ইনানীতে ১৮ দিন জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে এবার বাপেক্স সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ ভাড়া বেশি নেওয়ার অভিযোগ নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত শুরু জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারাল বাংলাদেশের মেয়েরা চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগে গ্রেফতার রামুর ইউপি চেয়ারম্যান শাহ আলম কক্সবাজার বিমানবন্দরে প্রথমবার বোর্ডিং ব্রিজে ইউএস-বাংলা এয়ারলাইন্স ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

উখিয়ায় নির্মিত হচ্ছে ৩ পুলিশ ক্যাম্প

নিজস্ব প্রতিদেক / ৩৪১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১

উখিয়া প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) পুলিশের জন্য জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইউএনএইচসিআর থেকে ৩টি নতুন পুলিশ ক্যাম্প স্থাপনের কাজ শুরু হয়েছে।

ক্যাম্পোগুলো হল— লম্বাশিয়া পুলিশ  ক্যাম্প, নৌকার মাঠ পুলিশ ক্যাম্প ও অক্সফাম ক্যাম্প ৪ পুলিশ ক্যাম্প।

রোববার (৩১ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক এসপি নাইমুল হক।

তিনি জানান, ইউএনএইচসিআর সঙ্গে আলোচনা ক্রমে ৩টি নতুন ক্যাম্প স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এরমধ্যে লম্বাশিয়া ও নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।

এসপি নাইমুল আরও জানান, ওই ক্যাম্পগুলোর নির্মাণ কাজ শেষ হলে ১৪ এপিবিএন পুলিশের ফোর্সের আবাসন সমস্যার সমাধান হবে। এই বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং  ইউএনএইচসিআরের কক্সবাজার প্রধানের সঙ্গে আলোচনা এবং চুক্তি হয়। এ ব্যাপারে ১৪ এপিবিএন এর পক্ষ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত এবং  ইউএনএইচসিআরের কক্সবাজার প্রধান মিস ইটা সুকিকে ধন্যবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন