• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় ছুরিকাঘাতে আরসার সাবেক সদস্য নিহত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৬৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আরসার সাবেক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-১২ ব্লকে এ ঘটনা ঘটে। নিহতের নাম মুফতি জামাল। তিনি বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-১২ ব্লকে ক্যাম্পের বাসিন্দা।

৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই ক্যাম্পের বাসিন্দা মুফতি জামাল সকালে বাজার করার সময় অজ্ঞাতপরিচয় ৫/৬ জন দুর্বৃত্ত মুফতি জামালের ওপর অতর্কিত হামলা করে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ১২ নম্বর ক্যাম্পের ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মুফতি জামাল পূর্বে আরসার সক্রিয় সদস্য ছিল। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ক্যাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে মুফতি জামালকে হত্যা করে পালিয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় ক্যাম্পে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন