• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় অস্ত্র গুলিসহ রোহিঙ্গা গ্রেপ্তার

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১২৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটারগান ১ রাউন্ড রাইফেলের গুলি ও ১টি রাইফেলের গুলির খালি খোসাসহ ১জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন পুলিশের সদস্যরা।

শুক্রবার রাত ১২ টার দিকে ক্যাম্প-১৭, মেইন-ব্লক-সি, সাব-ব্লক-এইচ/৭৯ এর সুজি খানার পূর্ব পার্শ্বে জনৈক রোহিঙ্গা আব্দুর রহমানের পরিত্যক্ত বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রোহিঙ্গা হলেন,১৭ নম্বর ক্যাম্পের সাব-ব্লক-এইচ/১০৮,ব্লক-সি এর মৃত করিমুল হক এর ছেলে কুরবান আলীকে(৩০)।

শনিবার এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন ১৪-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল। তিনি আরও জানান- শুক্রবার রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অংশু কুমার দেব, সহকারী পুলিশ সুপার, ক্যাম্প কমান্ডার, ইরানী পাহাড় পুলিশ ক্যাম্প এর নেতৃত্বে একদল মোবাইল টিমের সহায়তায় রোহিঙ্গা ক্যাম্প-১৭, মেইন-ব্লক-সি, সাব-ব্লক-এইচ/৭৯ এর সুজি খানার পূর্ব পার্শ্বে জনৈক রোহিঙ্গা আব্দুর রহমানের পরিত্যক্ত বসতঘরে অভিযান পরিচালনা করে। উখিয়া থানার মামলা নং-১৭, তারিখ-০৯/০২/২০২৩ খ্রিঃ পেনাল কোড-১৪৩/৪৪৮/৩৪২/৩২৩/৩২৬/৩০৭ এজাহারনামীয়, উখিয়া থানার মামলা নং-৬০, তারিখ-১৬/০৯/২০২৩ খ্রিঃ পেনাল কোড-১৪৩/৩২৬/৩০৭/৩৭৯/৫০৬(২) এজাহারনামীয় ও উখিয়া থানার মামলা নং-৩৩, তারিখ-১৪/০৭/২০২৩ খ্রিঃ পেনাল কোড-৩০২/৩৪ এর এজাহারনামীয় রোহিঙ্গা কুরবান আলীকে ১টি ওয়ান শুটারগান, ০১(এক) রাউন্ড রাইফেলের গুলি ও ১(এক)টি রাইফেলের গুলির খালি খোসাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন