• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

উখিয়ায় অস্ত্র ও গুলি’সহ আটক ১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৪৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

উখিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলি সহ মো. জোবায়েদ (৪০) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মাছকারিয়া আদর্শগ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক জোবায়েদ রাঙ্গামাটি রাজস্থলীর বাঙ্গলখালী কাঁকড়াছড়ি ডাকবাংলা উজানপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। সে বর্তমানে মাছকারিয়া এলাকায় বসবাস শুরু করেছে।

১৫ নভেম্বর (বুধবার) রাত দেড়টায় বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাছকারিয়া আদর্শগ্রামে জোবায়েদের বসতঘরে তল্লাশী চালিয়ে ২টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), যার মধ্যে ১ টির কাঠের বাটসহ লম্বা ১১ ইঞ্চি এবং অপরটি ১১.২ ইঞ্চি এবং একটি শপিং ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন